নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র ‎ আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ

মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন এর বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি'র একাংশের ব্যানারে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মে (সোমবার) বিকেলে বিএনপি'র একাংশের নেতা কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা যায়, গত ২ মে(শুক্রবার) দিবাগত রাতে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য ও শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপনের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তায় অবস্থিত ফ্যাক্টরিতে রাতের আঁধারে ডাকাতির ঘটনা ঘটে। আর এ ঘটনাকে কেন্দ্র করে গত ৪ মে রবিবার জেলা বিএনপি'র নেতারা ফ্যাক্টরি পরিদর্শনে আসলে সে সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ডাকাতির ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ প্রদান করেন। যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হওয়ায় বিএনপি'র এই সাবেক নেতাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে লিখিত বক্তব্য পাঠ করার সময় উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোঃ জয়নাল আবদীন খান বাবলু দাবি করে এর প্রতিবাদ জানান। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আলহাজ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ নস্কর আলী, পৌর বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা মাসুম, সদস্য এম এ মান্নান ও হাবিবুর রহমান খান প্রমূখ। পরে উক্ত মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে শেষ হয়।
আরও খবর



ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

১৪২ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে