নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদের সহকর্মী সম্মেলন

টাঙ্গাইল-১ (ধনবাড়ি-মধুপুর) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রতাশী লে. কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ'র সহকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর গ্রামে নিজ নামে প্রতিষ্ঠিত আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে এ নির্বাচনী সহকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল -১ (মধুপুর-ধানবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ পি.এস.সি। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দূবৃত্তায়নের ফলে এখন মানুষ রাজনীতিবীদদের বিশ্বাস করতে চায় না। কেননা গত ১৬ বছরের সৈরাচারি সরকারের নানা রকম অত্যাচার জুলুমের কারনে এখন মানুষ দিশেহারা। তাই এখন এ সমাজটাকে পরিবর্তন করতে হবে। যাতে মানুষের মনে আবার সম্প্রতি বিরাজ করে। মধুপুর উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ধনবাড়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ শামছুদ্দোহা তাপস, মধুপুর পৌর বিএনপি (২নং ওয়ার্ড) সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ মোশাররফ হোসেন, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ সাবেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান লুলু, যুবদল নেতা মিনহাজ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আশরাফুল আলম। উক্ত সম্মেলনে মধুপুর ও ধনবাড়ি বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ফাজিলপুর এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর



ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

১৪২ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে