নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঘাটাইলে বিএনপির জনসভা

আলকামা সিকদার : টাঙ্গাইলের ঘাটাইলে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নং ধলাপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজন ২২ ডিসেম্বর রবিবার বিকেলে ধলাপাড়া বাজার খেলার মাঠে এ জনসভার আয়োজন করা হয়। ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা শামছুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ১৭ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গত সরকার গুম করার কারনে এবং আমাদের নেতা তারেক রহমানকে প্রহসনের বিচারের মাধ্যমে বিদেশে চিকিৎসার নামে নির্বাসিত করে রেখে পাতানো নিশি রাতের নির্বাচন করে দেশটাকে কারাগারে পরিনত করে। বেগম জিয়াকে প্রহসনের বিচারের মাধ্যমে কারাগারে আবদ্ধ করে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যারা বিএনপির রাজনীতি করি তাদেরকে সজাগ থাকতে হবে। কেননা খুনি হাসিনা গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশের বিরুদ্ধে স্বরযন্ত্র করছে। কি ভাবে আবার দেশটাকে ভারতের হতে তুলে দেয়া যায়। তিনি আরো বলেন, আমাদের সামনে গণতন্ত্র রক্ষার জন্য একটি কঠিন সময় আসছে। আগামীর রাজনীতিতে বাংলাদেশের মাটিতে ঐ খুনি হাসিনার দোসরদের আর রাজনীতি করতে দেয়া হবেনা। এবং বর্তমান আইন কাঠামো অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। ঘাটাইলের মাটিতে আর কোনদিন কাউকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা করতে দেয়া হবেনা। খুনি হাসিনা বিভিন্ন ভাবে ভোট ডাকাতি করে সরকার গঠন করে এ দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দেশটাকে ভারতের হতে তুলে দিয়েছিল। সেই স্বপ্নও আর এই দেশে ওই খুনিদেরকে দেখতে দেয়া হবেনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু। বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল প্রমুখ। উক্ত জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মীদের আগমনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আরও খবর



ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

১৪২ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে