নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

মধুপুরে যুবনেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদসভা

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য যুবনেতা আরেফিন রহমান সোহাগ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মধুপুর উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মো. হযরত আলী শেখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদত হোসেন ফকির। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সাব্বির রহমান, হামলার শিকার যুবনেতা আরেফিন রহমান সোহাগ,পৌর ছাত্রদলের আহবায়ক সঞ্চয় সিংহ আরো বক্তব্য রাখেন উপজেলা ও পৌর যুবদলের সিনিয়র নেত্রীবৃন্দ। উক্ত প্রতিবাদ সভার সঞ্চালনায় ছিলেন,পৌর যুবদলের সদস্য সচিব মো. শামীম হোসেন। যুবনেতা আরেফিন রহমান সোহাগের উপ সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সম্মুখে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। উল্লেখ্য গত ২২ নভেম্বর যুবনেতা আরেফিন রহমান সোহাগ মধুপুর বাসস্ট্যান্ডের পাশে একটি হোটেলে খাবার খাওয়া অবস্থায় তার উপর সন্ত্রাসীরা হামলা করে তাকে গুরুতর আহত করে। সেই হামলার প্রতিবাদে এ সভাটি অনুষ্ঠিত হয়।
Tag
আরও খবর



ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

১৪২ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে