নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার

টাঙ্গাইলের ঘাটাইলে সৎ মামার হাতে ভাগ্নি খুন

টাঙ্গাইলের ঘাটাইলে ৩ বছরের এক ভাগ্নীকে হত্যা করে পানির ট্যাংকিতে ফেলে রেখে পালানোর সময় ধরা পরেছে সৎ মামা সুমন মিয়া। ২৩ জুন শুক্রবার দুপুরে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ চাকপাড়া গ্রামের মামা সুমনের বাড়ির পানির ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত  শিশুটির নাম তুলি আক্তার (৩)। 

নিহতের বাবা সোহেল ও তার পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তুলিকে তার নানী মরিয়ম বেগম নিজের বাড়িতে রাখার কথা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তুলির মামা সুমন তার বোন জামাই সুমনকে (তুলির বাবাকে) ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। যদি ৫০ হাজার টাকা না দেয় তা হলে তার মেয়েকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। 

কিছুক্ষণ পরেই সুমনের বাবা মামুন মিয়া তুলির বাবাকে কল দিয়ে তাদের বাড়িতে যেতে বলে। তুলির বাবা সোহেল মিয়াকে তার স্ত্রী যেতে বাঁধা দেওয়ার কথাও জানা গিয়েছে। পরদিন শুক্রবার সকালে তুলিকে খুজতে তার বাবা-মা তুলির মামার বাড়ি যায়। 

এসময় তুলির মামা ও পরিবারের অন্যান্য লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্বজন ও এলাকাবাসী তুলির নানী মরিয়ম এবং সুমন মিয়ার স্ত্রী সুমাইয়াকে আটক করে। পরে পুলিশের সহায়তায় ঘাতক সুমন মিয়াকে ঘাটাইল থেকে আটক করে থানা পুলিশ। সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পানির ট্যাংকি থেকে তুলির লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। এ ঘটনায় এলাকার উৎসুক জনতা সুমন মিয়ার বাড়ির আসবাবপত্র এবং সুমনের বাবার মোটরসাইকেলে আগুন লাগিয়ে জালিয়ে দেয় এবং বাড়িঘর ভাঙচুর করে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, সুমন তার ভাগ্নিকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সুমন, তার মা মরিয়ম বেগম এবং সুমনের স্ত্রী সুমাইয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ রিপোর্ট লখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর



ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

১৯২ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে