ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

মোঃ ফিরোজ মাহমুদ গলাচিপা (পটুয়াখালী): জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে সারা দেশের মধ্যে সেরা হয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নিবন্ধন সম্পন্ন করে গলাচিপা উপজেলা ২১১ দশমিক ৫ শতাংশ অর্জন করেছে। উপজেলা পর্যায়ে এ অর্জন দেশের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জুলাই মাসে গলাচিপা উপজেলায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে নিবন্ধন হয়েছে ৬৩৭টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, সেখানে নিবন্ধন হয়েছে ৩১৮টি। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে উপজেলার গড় অর্জন দাঁড়িয়েছে ২১১ দশমিক ৫ শতাংশ। এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুলাই মাসে বরিশাল বিভাগ ৭৭ দশমিক ৫ শতাংশ অর্জন করে সারা দেশে প্রথম হয়েছে। জেলা পর্যায়ে ১১৩ দশমিক ৯ শতাংশ অর্জন করে প্রথম হয়েছে পটুয়াখালী জেলা। উপজেলা পর্যায়ে গলাচিপার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার দাকোপ উপজেলা, যার অর্জন ১৩০ শতাংশ। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, “দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জড়িত প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সবাইকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।” উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গত দুই মাসে বরিশাল বিভাগের সেরা ইউএনও হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন আবুজর মো. ইজাজুল হক। এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকীর ইউএনও থাকাকালীন জন্ম-মৃত্যু নিবন্ধনে দুমকী উপজেলা বর্ষসেরা এবং তিনি বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন। বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মো. আহসান হাবিব বলেন, “সারা দেশের মধ্যে বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা প্রথম হওয়া সত্যিই সুখের খবর। ডিসি, ইউএনও ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতায় এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।” প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকলে এ কার্যক্রমে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।
আরও খবর