আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস

ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ

তরুণ সমাজকে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতার জন্য পরিচিত বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র সমাজ। 

তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করার ক্ষেত্রে ফরহাদ সরদারের ভূমিকার কথা উল্লেখ করে ছাত্র প্রতিনিধিরা বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তরুণদের ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মসূচিতে তাঁর সহযোগিতা তরুণদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তরুণদের পক্ষ থেকে আরও বলা হয়, ‘Abdur Rab Bhuttow’ নামের একটি ফেসবুক আইডি এবং ‘দখিনের বার্তা’ নামের একটি ফেসবুক পেজ থেকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে তারা মনে করছেন।

ফরহাদ সরদারের পেশাগত কর্মকাণ্ড ও অর্জনের প্রসঙ্গ তুলে ধরে ছাত্র প্রতিনিধিরা বলেন, দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা ও সেবামূলক ভূমিকার স্বীকৃতিও রয়েছে। সার্কেল কর্মকালীন সময়ে তিনি ৬ বার রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এছাড়া তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন এবং আইজি ব্যাচ লাভ করেছেন। পুলিশি দায়িত্ব পালনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পিপিএম পদকও অর্জন করেছেন।

ছাত্র প্রতিনিধিদের মতে, এসব অর্জন তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠারই প্রতিফলন। তবে পুরস্কার ও পদকের বাইরেও সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতাই তাঁকে মানুষের কাছে আলাদা করে পরিচিত করেছে।

তারা বলেন, কর্মস্থলে সাধারণ মানুষকে আইনগত সেবা প্রদানের ক্ষেত্রে ফরহাদ সরদারের আন্তরিকতা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিপদগ্রস্ত মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা করা, আইনগত বিষয়ে করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া এবং মানুষের সমস্যাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা স্থানীয় তরুণ ও সেবাপ্রত্যাশীরা তুলে ধরেছেন।

এবিষয়ে জাতীয় ছাত্রশক্তি ভোলা জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও তরুণ সংগঠক ফজলে রাব্বি বলেন, ফরহাদ সরদার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি মূলত তরুণদের সঙ্গে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতেন এবং তরুণদের বিভিন্ন ভালো উদ্যোগে উৎসাহ ও সহযোগিতা করতেন।

ফজলে রাব্বি আরও বলেন, ফরহাদ সরদার স্যারকে আমরা তরুণদের একজন সহযোগী হিসেবে দেখেছি। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি তরুণদের উৎসাহিত করতেন এবং বিভিন্ন উদ্যোগে পাশে থাকার চেষ্টা করতেন।”

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক ও তরুণ সংগঠক সাব্বির হোসেন বলেন, ফরহাদ সরদার স্যারকে কোনো রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত করে প্রচারণা চালানো হলে তা আমরা কখনো মেনে নেব না। তিনি সবসময় তরুণদের সঙ্গে ছিলেন এবং তরুণদের ভালো কাজকে উৎসাহিত করেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিপুলসংখ্যক তরুণ স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এসব উদ্যোগকে উৎসাহিত করার জন্য প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের ইতিবাচক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরহাদ সরদার তরুণদের এমন উদ্যোগকে উৎসাহিত করে যে ভূমিকা পালন করছেন, তা প্রশংসার দাবি রাখে।

যুব সংগঠক সাফায়েত বলেন, ফরহাদ সরদার স্যার তরুণদের ভালো কাজে উৎসাহিত করেন, সামাজিক ও মানবিক উদ্যোগের পাশে দাঁড়ান এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অনুপ্রেরণা দেন।

যুবসমাজের ভাষ্য অনুযায়ী, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং তাদের আইনগত সেবা নিশ্চিত করাও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে ফরহাদ সরদারের ভূমিকা তরুণদের কাছে প্রশংসনীয় বলে তারা মনে করেন।

এসময় যুবসমাজের পক্ষ থেকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মতো ইতিবাচক উদ্যোগগুলোকে আরও উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তরুণদের প্রত্যাশা, মানবিকতা, দায়িত্বশীলতা, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করা কর্মকর্তাদের ইতিবাচক উদ্যোগগুলোকে সম্মিলিতভাবে উৎসাহিত করা হবে।

যুবসমাজের মতে, ফরহাদ সরদারের পেশাগত অর্জন, মানবিক কর্মকাণ্ড এবং তরুণদের প্রতি তাঁর সহযোগিতাপূর্ণ মনোভাবকে মূল্যায়ন করা উচিত তাঁর সামগ্রিক কর্মজীবন ও জনসেবার আলোকে।

আরও খবর