দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা এবং তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌরসভার আমীর মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামাণিক, গোয়ালন্দ উপজেলার বায়তুলমাল সম্পাদক মোঃ আইয়ুব আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোঃ আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মোঃ রবিউল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভাটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ এনামুল কবির। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। পরে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
আরও খবর