কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

জেলের জালে ধরা পড়ল ৫০ কেজি ওজনের জীবিত কাছিম

পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীতে জেলেদের জালে প্রায় ৫০ কেজি ওজনের দেড় থেকে ২ শত বছর বয়সী জীবিত সামুদ্রিক কাছিম ধরা পড়েছে জেলে মো. সাইফুল ইসলামের (৩২) জালে।  রোববার (২৪ নভেম্বর) গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া এলাকার সংরক্ষিত বন সংলগ্ন রামনাবাদ নদীতে জেলেরা মাছ ধরার সময় মাছ ধরার জালে উঠে আসে বিশাল আকৃতির কাছিম। পরে খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় বিকাল ৪টার দিকে আগুন মুখা নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়।  গলাচিপা সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুল হাওলাদের পুত্র জেলে মো. সাইফুল ইসলাম জানান, ইলিশ মাছ ধরার জন্য আগুন মুখা নদীতে শনিবার রাত সাড়ে তিনটায় ইলিশের জাল ফেলেন। ভোরে সেই জাল তিন জেলে তোলার সময় প্রায় ৫০কেজি ওজনের একটি কছিম তার জালে ধরা পড়ে। কাছিমটি জাল থেকে তোলার সময় জাল ছিড়ে ফেলে। পরে লোন্দা স্লুইজ গেইটে আনা হলে দেখার জন্য শত লোক ভীর করে।  খবর পেয়ে প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এ্যানিমল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের গলাচিপা উপজেলার টিম লিডার মো. সোহেল হোসেন রাসেল ঘটনাস্থলে উপস্থিত হন। জেলে মো. ফারুক মিয়া ও ওয়াসিম মৃধা জানান, এ ধরনের কাছিম আর কোনোদিন জেলেদের জালে ধরা পড়েনি। এটা দামের দিক দিয়ে লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয়দের ধারণা।  পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো. জামাল হোসেন জানান, আমার ২৪বছরের চাকুরি জীবনে এত বড় সামুদ্রিক কাছিম দেখিনি। তবে এটা জলপাই রাঙ্গা কাছিম বাংলাদেশে পান্না কাছিম নামে পরিচিত। তবে এই জলপাই রাঙ্গা কাছিম বা পান্না কাছিমটির বয়স ১৫০ থেকে ২০০ বছর হবে। এর ওজন প্রায় ৫০ কেজি।’ গলাচিপা বন বিভাগের রেঞ্চ কর্মকতা মো. জাহাঙ্গীর হোসেন জানান, পানপট্টি এলাকা সংলগ্ন আগুন মুখা নদীতে ট্রলার যোগে আগুনমুখা নদীর মোহনায় রবিবার বিকাল ৫টায় কাছিমটি অবমুক্ত করা হয়।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে