নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডেকে নিয়ে যুবককে মারধর, মামলা করায় ঘরবাড়ি ভাঙচুর

পটুয়াখালীর গলাচিপায় ডেকে নিয়ে যুবককে মারধর। বিচার চেয়ে মামলা করায় বাদির ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়েছে আসামিরা। গত শনিবার মধ্যরাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উলানিয়ায় বাদির বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের নারী ও শিশুরা। থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা।


মামলা ও পরিবার সূত্রে জানা যায়, আহত যুবক মো: সোহাগ (৩০) পেশায় একজন অটোচালক।  গত সোমবার (২৭ নভেম্বর) বাড়ির সামনের সড়কে গরু নিয়ে বাড়ি ফিরছিলো। এসময় স্থানীয় মো: সাব্বির হোসেন (২২) মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। পথে মোটরসাইকেলের হর্ণের শব্দে গরু দৌড় দেয়। এতে সাব্বির মোটরসাইকেল থামিয়ে সোহাগকে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে বাকবিতন্ডায় জড়ালে সাব্বির মারধর করে সোহাগকে। পরে এ নিয়ে স্থানীয়দের সমোঝোতায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সালিস বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু কারণ বশত  সেদিন সালিস বৈঠক হয়নি। এতে সাব্বির ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে তার সঙ্গী আতিককে পাঠিয়ে উলানিয়া বাজার থেকে সোহাগকে উলানিয়া আয়শা সিদ্দিকা জামে মসজিদের পাশের রাস্তায় ডেকে নিয়ে যায়। পরে আসামি সাব্বির হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক মিলে সোহাগকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকার হাসপাতালে রেফার করা হয়। পরে সোহাগের ভাই রুবেল বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় মামলা দায়ের করে। এতে আসামি করা হয় মো: সোহাগ (২২), মো: খবির হোসেন (৩৫), ও মো: আতিক (২২) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন। তাদের বাড়ি উপজেলার ডাকুয়া ও রতনদী তালতলী ইউনিয়নে। এই ঘটনায় মামলা হওয়ায় আসামীরা বাদির ঘরবাড়িতে হামাল করে ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দিয়ে মামলা তুলে নেয়ার জন্য চাঁপ দিচ্ছে। ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।


সোহাগের মা পারভীন বেগম বলেন, আমার আদরের সন্তান, গর্ভে থাকাকালীন সোহাগের বাবা মারা গেছে। ছোট থাকতে কোলেপিঠে মানুষ করেছি। সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে মারধর করেছে, এখন সে হাসপাতালে ভর্তি। এর মধ্যে সন্ত্রাসীরা আমাদের ঘরবাড়িতে হামলা- ভাঙচুর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 


অভিযুক্ত সাব্বিরের বাবা মোফাজ্জেল হাওলাদার বলেন, সাব্বির বাড়িতে নাই, সে মারধর করেছে কিনা আমার জানা নাই। তিনি আরও বলেন,  এর আগে একটি নারী শিশু অপহরণ মামলার আসমী সাব্বির, সেজন্য পলাতক আছে। 


মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: শাহ আলম বলেন, মামলার তদন্ত ও আসামি ধরার চেষ্টা চলছে। বসতঘরে ভাঙচুরের বিষয় বলেন, থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীরা।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে