কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

আজ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।

আজ শুক্রবার, ৫ ই মে রাতের আকাশে দেখা যাবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Penumbral Lunar Eclipse)। বাংলাদেশ  সময় রাত ৯ টা ১৪ মিনিটে আজকের গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণের সময় রাত ১১টা ২২ মিনিট। গ্রহণ শেষ হবে রাত ১ টা ৩১ মিনিটে। আজকের গ্রহণের মোট সময়কাল প্রায় ৪ ঘন্টা ১৮ মিনিট। ভারত, বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া, চিন, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার প্রভৃতি এলাকা থেকে এই গ্রহণ পুরোপুরি দেখা যাবে। উপচ্ছায়া গ্রহণে চাঁদের ওপর বেশি আঁধার নেমে আসে না৷ ফলে চাঁদ পুরোপুরি ঢেকে যাবে না, ফ্যাকাসে হবে মাত্র। তার ওপর পূর্ণিমার চাঁদ, তাই খালি চোখে উপচ্ছায়া গ্রহণ বোঝা একটু মুশকিল৷ সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী এসে পড়লে মুখ ঢেকে যায় চাঁদের, হয় চন্দ্রগ্রহণ। চেহারায় বড় কোনও বস্তু (এখানে সূর্য)-র সামনে কোনও বস্তু (এখানে পৃথিবী) এসে পড়লে ছায়ার দু’টি এলাকা তৈরি হয়। প্রচ্ছায়া (আমব্রা) আর উপচ্ছায়া (পেনাম্ব্রা)। প্রচ্ছায়া অংশটি হয় ঘন কালো। যেখানে কোনও আলোই ঢুকতে পারে না। তার দু’পাশে থাকে উপচ্ছায়া এলাকা। যেখানে হাল্কা অন্ধকার, হাল্কা আলো। পৃথিবীর ‘প্রচ্ছায়া’ মানে গাঢ় ছায়ার মধ্যে চাঁদ ঢুকে পড়বে না। পৃথিবীর হাল্কা ছায়া বা ‘উপচ্ছায়া’ অঞ্চলের মধ্যে দিয়েই চাঁদ ঘুরে যাবে। তাই পুরো চাঁদ নয়, চাঁদের খানিকটা অংশ হাল্কা ছায়া পাবে আর অল্প অন্ধকার দেখাবে। একেই বলে ‘উপচ্ছায়া চন্দ্রগ্রহণ’। আজকের এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণটি ফেব্রুয়ারি-২০১৭ থেকে সেপ্টেম্বর-২০৪২ সময়কালের সবচেয়ে গভীরতম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Deepest Penumbral Eclipse)।

সূত্র:#ভূগোলিকা_Bhugolika

Tag
আরও খবর






ডুমুরিয়ায় বিএনপির অফিস উদ্বোধন ।

৬৬২ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে