জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডুমুরিয়ায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন।


সোমবার  ২৬ আগস্ট২৪ইং দ্বাপর যুগের লীলা অবতার সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ জন্মাষ্টমী।ধর্ম প্রতিষ্ঠা,দুষ্টের দমন ও  শিষ্টের পালনের জন্য তিনি মানব দেহ ধারণ করে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাই শ্রীকৃষ্ণের এই জন্ম তিথিকে ঘিরে উৎসবের আয়োজন করা হয়। হিন্দু পঞ্জিকা মতে, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ এই দিন জন্ম নিয়েছিলেন মা দেবকীর গর্ভে। পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে   মঙ্গল  শোভাযাত্রা, মঙ্গল আরতি ও নাম সংকীর্তন  , ভগবত আলোচনা , শ্রীকৃষ্ণের আবির্ভাব অভিষেক , ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয় । চুকনগর শ্রী শ্রী সর্ব মঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্সের  এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ডুমুরিয়া উপজেলা আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১:৩০ মিনিটে মন্দির প্রাঙ্গন হতে শোভাযাত্রা বের হয়ে চুকনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্সের  সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক  রমেন রায় ,শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক জয়দেব মন্ডল, পূজা কমিটির সভাপতি জয়দেব আঢ্য, সাধারণ সম্পাদক ইন্দ্রজিত দেব সহ চুকনগর বাজারের ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মঙ্গলশোভাযাত্রায় অংশ নেন।।শোভাযাত্রা শেষে মন্দির পুরোহিত তাপস উপাধ্যায় ধর্মীয় আচার শেষে বন্যাকবলিত মানুষের জন্য প্রার্থনা করেন এবং অতিশিঘ্রই মন্দির কমিটির পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা পাঠাবার কথাও জানিয়েছেন মন্দির কমিটির নেত্রীবৃন্দ।

Tag
আরও খবর