আজকের শিক্ষার্থী ও যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ।” দানীহারী উচ্চ বিদ্যালয়ে সংবর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দিনাজপুর সদর ৩আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
রবিবার (২৫অক্টোবর) সকালে ১০নং কমলপুর ইউনিয়নের দানিহারী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষকের সভাপতিত্বে এমপি বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক মুখস্থ করলে চলবে না, বরং নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলায় মনোযোগী হতে হবে।বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে দানীহারী উচ্চ বিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে উদ্দেশ্য করে বলেন বিএনপি, সরকার গঠনের ৮মাস পেরিয়ে গেলেও অত্র বিদ্যালয় থেকে কেউ যোগাযোগ করেননি। বিগত ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে যদি আপনারা এখনো চলতে চান তাহলে শিক্ষার মান ও প্রতিষ্ঠানিক উন্নয়ন কখনো সম্ভব হবে না। তিনি শিক্ষার্থীদের খেলা ধুলার সরঞ্জাম প্রদান। এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও এমপি শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ স্কূলের সুনাম অর্জনে এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড বিতরন কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি দিনাজপুরে ৫শ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১হাজার শয্যায় উন্নীতকরন,২শ৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫শ শয্যায় উন্নীত,কেবিএম কলেজ এবং হাই মাদ্রাসাকে জাতীয় করন, দিনাজপুর সদরে ৪লেনের রাস্তার অনুমোদন সহ আট মাসে দিনাজপুর সদরের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
বিদ্যালয় পরিচালনা পর্শষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,১০নং কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগার আলী, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকারা।
এসময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা ও উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এমপি বলেন খুব শীঘ্রই দিনাজপুরকে অর্থনৈতিক অঞ্চল এবং ৬টি ইউনিয়নে কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
৩ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৭ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে