নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের মিলন মেলা অনুষ্ঠিত

এক ঝাঁক  সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)এর মিলন মেলা।

শনিবার (৮ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুর শহরের প্রাকৃতিক আর সাগরের সৌন্দর্য্যে আবৃত রামসাগর উদ্যানে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা।
  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এই মিলন মেলাকে স্বার্থক ও গৌরবান্বিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)এর সাবেক সভাপতি শওকত মাহমুদ ।এ সময় তার সংগে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী কবি ফেরদৌসি মাহবুব
 অনেক চড়াই উতরাই পার করে দীর্ঘদিন নানা  প্রতিকূলতা পার করে পর্বতের ন্যায় অটল থেকে শক্ত হাতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের হাল ধরে ছিলেন যিনি সেই প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরু সভাপতিত্বে প্রধান অতিথি শওকত মাহমুদ বলেন  ফ্যাসিবাদ সরকারের দীর্ঘ পথ পরিক্রমায়  আমাদের বাক স্বাধীনতাকে খর্ব  করে রাখা হয়েছিল।জুলাই আগষ্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।কিন্তু বিগত সরকারের আমলে সুবিধাবাদী অনেক সংবাদ পত্র ও চ্যানেলের মালিক পরিবর্তন হলেও তাদের দোসর অনেকেই এখনো বসে রয়েছে।তাই এখন সুযোগ হয়েছে ঐক্যবদ্ধ হয়ে অন্ধকারে নিমজ্জিত হওয়া  বাক সধীনতা পুনঃরুদ্ধারের।আমাদের ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতা ও গনতন্ত্র টিকিয়ে রাখতে হবে। অত্যন্ত ব্যাথীত কন্ঠ তিনি  বলেন সাংবাদিকরা যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ,সমাজের দর্পন হয় তাহলে কেন তারা এতটা অবহেলিত,নিষ্পেশিত ।যাদের দু বেলা পেটের ভাত জোগার করতেই হিমশিম খেতে হয়।সেখানে সপ্তাহে দুদিন গরুর মাংস দিয়ে ভাত খাবে এই চিন্তাটাও কল্পনাতীত। তিনি দৃঢ় কন্ঠ বলেন আমার আর পদ পদবীর দরকার নেই।আপনাদের সাথে এক প্লাটফর্মে থেকে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের জন্য কিছু করতে চাই।,বিগত দিনে না পাওয়া সাংবাদিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষে কাজ করতে চাই।এ সময় প্রধান অতিথি শওকত মাহমুদের সহধর্মিনী ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জিএম হিরুর সহধর্মিণীসহ বিভিন্ন  উপজেলা থেকে আগত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মোঃ মাহফিজুল ইসলাম রিপন, সহ সাধারণ সম্পাদক ও বিরল প্রেসক্লাবের আহবায়ক আতিকুর রহমান আতিক,বিরামপুর প্রেসক্লাবের মোঃ শাহাআলম,হিলির রমেন বসাক, মোঃ কোরবান আলী সোহেল,দৈনিক খবর একদিনের সম্পাদক মোঃ মোফাসিলুল মাজেদ,বেলাল হোসেন জয় প্রমুখ।

 মিলন মেলা উপলক্ষে দিনব্যাপী শিশুদের নাচ,গান ,কবিতা আবৃত্তি,রেফেল ড্র ও পুরুষ্কার বিতরন শেষে সভাপতি জিএম হিরুর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর মিলন মেলার পরিসমাপ্তি ঘটে। 

Tag
আরও খবর