নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অ্যালামনাই গঠন ও দেড়শো বছর উদযাপনের মহাপরিকল্পনা কসউবিয়ানদের

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দেড়শো বছর সময় পার করছে। এ উপলক্ষে এলামনাই এসোসিয়েশন গঠন ও মহাসমারোহে পুনর্মিলনী আয়োজন করতে চায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা।

বেশ সুনামের সহিত ২০১৬ সালে বিদ্যালয়ের ১৪২ বছরে প্রথম পুনর্মিলনী আয়োজন করেছিলো প্রাক্তন ছাত্ররা। প্রথম পুনর্মিলনী উদযাপন পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে প্রথম ধাপে ১৯৯০-২০২৪ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে প্রাণবন্ত এক চা আড্ডা অনুষ্ঠিত হয় বিদ্যালয় মিলনায়তনে।

যেখানে এলামনাই এসোসিয়েশন গঠন ও সার্ধশতবর্ষ উদযাপন পরিকল্পনা নিয়ে আলোচনা, পর্যালোচনা ও পরামর্শ প্রদান করেন প্রাক্তন ছাত্ররা।

নব্বই ব্যাচের আনোয়ারুল আজিম এর সভাপতিত্বে পূর্ব ঘোষিত ‘চা আড্ডা’ শীর্ষক মতবিনিময়ে প্রাক্তন ছাত্ররা আগামী দিনের কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা ও পরামর্শ দেন এবং প্রথম পুনর্মিলনীর রেশ টেনে বক্তব্য রাখেন।

শুরুতেই প্রথম পুনর্মিলনী’১৬ এর সমন্বয়ক ও আটানব্বই ব্যাচের মোহিব্বুল মোক্তাদীর তানিম প্রাক্তন ছাত্র পরিষদ গঠন ও ১৫০ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনা নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তুলে ধরেন।

প্রতিবেদনের একটি সার্বজনীন এলামনাই এসোসিয়েশন গঠনের জন্য প্রক্রিয়া ও বাস্তবায়ন প্রস্তাব পেশ করা হয় এবং একইসাথে সার্ধশতবর্ষ উদযাপন এর জন্য বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রতিবেদনের উপর আলোচনা করেন মিজানুর রহমান (৯০), এড. মো. তারেক (৯১), এড. জিয়া উদ্দিন আহমেদ (৯১), কুতুব উদ্দিন (৯১), জাহিদ ইফতেখার (৯৩), রিয়াজ উদ্দিন আহিমদ (৯৫), ডা. রঞ্জন বড়ুয়া (৯৯), শেখ আশিকুজ্জামান (২০০১), শাহাদাত হোসেন রিপন (০৩), কানন বড়ুয়া (০৪), তৌসিফ রহমান জিতু (০৬), রুহান আল ফারুক (০৮), জাওয়াদ বখতিয়ার (১১) ও প্রমুখ।

এরমধ্যে বিভিন্ন দশকের প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ, পরামর্শ ও সংযুক্তির উপর গুরুত্বারোপ এবং ঈদুল আজহার পর ব্যাপক প্রস্তুতির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত তুলে ধরা হয়।

প্রাক্তন ছাত্ররা ইতোমধ্যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ভূমিকা নিয়ে ‘একাত্তরে হাইস্কুল’ শীর্ষক ভার্চুয়াল আলোচনার আয়োজন করে। যেখানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে থাকা বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদরা অংশ নেয়।

উল্লেখ্য, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল আন্দোলনে ভূমিকা রেখেছে যার ঐতিহাসিক পটভূমি নিয়ে প্রাক্তন ছাত্ররা সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে চলছে।

Tag
আরও খবর