নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে চলছে শুষ্ক তাপ প্রবাহ,আরও বাড়তে পারে তাপমাত্রা-আবহাওয়া অফিস

রমজান মাস,এর ওপর চৈত্রের দাবদাহে মানুষের দুর্ভোগ সীমাহীন। সারা দেশের মতো কক্সবাজারে টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

বুধবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে জেলার ওপর দিয়ে শুস্ক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।

কক্সবাজার হাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মো: আব্দুল হান্নান বলেন,আজকের তাপমাত্রা ৩৩দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গত তিন দিন ধরে জেলার ওপর দিয়ে শুষ্ক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসে জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের সময় আবহাওয়া কেমন থাকবে, জানতে চাইলে তিনি আরও বলেন ঈদের সময় বড় কোন ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টিপাতে আশাংকা নাই।

চৈত্রের শেষের দিকে এই শুষ্ক তাপদাহে  নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনজীবনের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশাচালক মোহাম্মদ হোসাইন বলেন, খুব গরম পড়ছে। ঠিকমতো রিকশা চালাতে কষ্ট হচ্ছে।  তবুও পেটের দায়ে কাজ করছি।

তীব্র গরমের ফলে পানিশূন্যতা, হিটস্ট্রোক হতে পারে। এতে মৃত্যু ঝুঁকিও রয়েছে। গরমে ঘর থেকে অপ্রয়োজনীয় বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এইচ এম কাইসার   বলেন, যদি কোন প্রয়োজনে বের হওয়া লাগে তাহলে ছাতা ব্যবহার করতে হবে এবং কাজকর্ম থাকলে ছায়ায় কাজ করতে হবে। এছাড়া নিয়ম অনুযায়ী পানি পান করতে হবে।

গরমে সেদ্ধ জীবনে বৃষ্টির জন্য মানুষ আকাশপানে তাকিয়ে থাকলেও দেখা নেই স্বস্তির বৃষ্টির। ঘরে বাইরে সবখানে থাকা কঠিন হয়ে পড়েছে সবার।

Tag
আরও খবর