নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বিএসপিএ’র ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা ; কক্সবাজার শুধু পর্যটন নগরী নয়, দেশের স্পোর্টস নগরীর যোগ্যতাও রাখে

শুধু পর্যটন নগরী নয়, দেশের স্পোর্টস নগরী হওয়ার যোগ্যতাও রাখে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। সে ক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।


শনিবার বিকেলে এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 



কক্সবাজার বিএসপিএ সভাপতি এম.আর মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। 


এসময় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জিএম জাহিদ ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশ, পরেশ কান্তি দে, আলীরেজা তসলিম, আবছার কামাল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কক্সবাজার বিএসপিএ’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সাধারণ সম্পাদক ও কুটুমবাড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুরুল কবির পাশা, সাবেক কৃতি ফুটবলার খালিদ হোসেন, এনটিভির সিনিয়র রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, বিএসপিএ কক্সবাজারের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসাইন শাকিল, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, সাংবাদিক আব্দুল্লাহ নয়ন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি আজিজ রাসেল, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, দৈনিক ইনানীর যুগ্ম বার্তা সম্পাদক বলরাম দাশ অনুপম, ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন, সংবাদকর্মী মোহাম্মদ ফরিদ, সাজন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 



এর আগে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম। 

Tag
আরও খবর