নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জুরিখ সিটির মেয়রের সাথে সাক্ষাৎ মেয়র মাহাবুবের

সুইজারল্যান্ড সফরে ব্যস্ত সময় পার করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি গত ২ মার্চ সুইজারল্যান্ডে উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি সুইজারল্যান্ড জুরিখ সিটির মেয়রের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি সুইজারল্যান্ডের জুরিক সিটিতে হেলভেটাস এর প্রধান কার্যালয় পরিদর্শন ও জুরিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপদ খাদ্য সম্মেলনে অংশগ্রহণ করেন।


সুইজারল্যান্ড জুরিখ সিটির মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র মাহাবুবুর রহমান বলেন, আমার সৌভাগ্য জুরিখ সিটি সুইজারল্যান্ডের সম্মানিত মেয়র তার অফিসে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে গেলে আমাকে তিনি আমাকে দীর্ঘক্ষণ সময় দেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। একই কারণে আমি হেলভেটাস সুইজ কে ও ধন্যবাদ জানাই। এই সময় আমার সাথে ছিলেন তানজানিয়ার মেয়র। জুরিখ সিটির মেয়র সুইজারল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় ও সুইজারল্যান্ডের অত্যন্ত প্রভাবশালী ৩ বারের মেয়র। বিগত তিন মাস আগে হেলভেটাস সুইজ আমি এবং তানজিনিয়ার মেয়র দেখা করার জন্য তাকে অনুরোধ করেছিল, আজকের দিনে (বুধবার) আমাদের সাথে দেখা করার সম্মতি প্রদান করেছিলেন তিনি। সাক্ষাতে আমি চেষ্টা করেছি বাংলাদেশ ও কক্সবাজার পৌরসভার উন্নয়ন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি এবং কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে তা উপস্থাপন করেছি। তাকে (জুরিখ মেয়র) কক্সবাজারের রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক ফোরামে কথা বলার জন্য অনুরোধ করেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন তিনি চেষ্টা করবেন রোহিঙ্গা সমস্যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সুন্দর একটা সমাধানের জন্য কথা বলবেন এবং কক্সবাজার পৌরসভার সম্মানিত নাগরিক, গরিব অসহায় জনগণ ও স্কুল পড়ুয়ার ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার ও উন্নত সেবা প্রদান করার জন্য অনুরোধ করেছেন। আমি তাকে আশ্বস্ত করেছি কক্সবাজার পৌরসভার জনগণের সেবার জন্য কাজ করে যাব এবং তাকে বাংলাদেশ ও বিশেষ করে পর্যটন শহর কক্সবাজার ভ্রমণের জন্য অনুরোধ করেছি।




সফরকালে মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী হেলভেটাস এর প্রধান কার্যালয়ে বক্তব্য উপস্থাপন করেন। জুরিখ শহরের বিভিন্ন জায়গায় ট্রেন ও ট্রাম নিয়ে জুরিখ শহর ঘুরে দেখেন। এইসময় সাথে ছিলেন দিনাজপুরের মেয়র ও তানজানিয়ার মেয়র। তানজানিয়ার মেয়র ও জুরিক সিটির ডেপুটি মেয়র, হেলভেটাস কর্মকর্তাদের সাথে জুরিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপদ খাদ্য সম্মেলনে অংশগ্রহণ করেন মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

Tag
আরও খবর