নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে নিজের তৈরি পণ্য নিয়ে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

কক্সবাজারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীর উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মেলায় অংশ নেওয়া অধিকাংশ নারী উদ্যোক্তা। স্টলগুলোতে তারা নিজেদের তৈরী পণ্য নিয়ে পসরা সাজিয়েছেন। তারমধ্যে রয়েছে দেশীয় পোশাক, তৈজসপত্র, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প, গৃস্থলী ও কুঠির পণ্য। বসেছে হরেক রকমের পিঠাপুলি নিয়ে খাবারের স্টলও।

বুধবার (৬ মার্চ) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরীর শহিদ দৌলত ময়দানে তিনদিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র রায়।

সাবেক সংসদ সদস্য ও জাতীয় জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফৌজিয়া সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের ও প্রকল্প প্রশিক্ষক ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন।

পরে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনার, ই—কমার্সসহ পাঁচটি ট্রেন্ডে ৩০০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩০ লক্ষ টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলার পাশাপাশি পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag
আরও খবর