নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে দোকানে ফেরার পথে ব্যবসায়ীর লুট হওয়া ৩২ ভরি সোনার অর্ধেক উদ্ধার

ব্যবসায়িক কাজের ৩২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১ লাখ টাকা নিয়ে কক্সবাজার শহরের দোকানে ফিরছিলেন এক ব্যবসায়ী। পথিমধ্যে এসব সোনা ও টাকা ছিনতাই হয়। গতকাল রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া স্বর্ণালংকারের মধ্যে ১৬ দশমিক ৪৭ ভরি ও ১ লাখ ১ হাজার টাকা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার সন্ধ্যায় কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণালংকার উদ্ধার ও গ্রেপ্তারের তথ্য জানান।


কক্সবাজার শহরের বড়বাজারের এ ছালাম মার্কেটের তরুলতা জুয়েলার্সের মালিক মিশু দে ও তাঁর কারিগর সৌরভ ধর গত ২৩ জুন বিকেলে জেলার ঈদগাঁও বাজার থেকে স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ টাকাসহ সিএনজি চালিত অটোরিকশা যোগে শহরে ফিরছিলেন। পথিমধ্যে সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনারপাড়া বটতলী এলাকায় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা করে ৩২ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা ছিনতাই করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।



৩২ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা ছিনতাইয়ের বিষয়টি র‍্যাবের নজরে আসার পর জড়িত চক্রকে ধরতে ও মালামাল উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘র‍্যাব-১৫-এর একটি দল এজাহারের ৩ নম্বর আসামি জাহেদকে গতকাল রাতে চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।’


গ্রেপ্তার জাহেদ জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় শাহেদ, রাসেল, রবি, ফরহাদসহ পাঁচজন জড়িত থাকার তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসেল, রবি ও ফরহাদকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন জেলার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার জাহেদ (২৭), একই এলাকার মো. ফাহাদ (৩০), ঈদগাঁও উপজেলার সওদাগর পাড়া এলাকার মো. রাসেল (২৪) ও রামু উপজেলার রাজারকুল এলাকার রবি ধর (৩৫)।


অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন অনেক দিন ধরে ভুক্তভোগীদের অনুসরণ করে আসছিলেন তাঁরা। আসামি রবি ধর মূলত ছিনতাইয়ের ঘটনার তথ্যদাতা হিসেবে কাজ করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত হয়। লুট করা অবশিষ্ট স্বর্ণালংকার ও টাকাসহ এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাহেদকে গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

আরও খবর