নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিলমারীতে ভাসমান বার্জডিপো স্থায়ী করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 কুড়িগ্রামের চিলমারীতে প্রায় ৫ বছর ধরে তেলশূণ্য ভাসমান দুটি বার্জ ডিপো, অলজ ও অবহেলায় পড়ে থাকায় এটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ট্যাংকলরি শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক সরদার, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ চিলমারির সকল সাংবাদিকবৃন্দ  বক্তব্য রাখেন। কুড়িগ্রাম জেলা তথা উত্তারাঞ্চলের কৃষদের মাঝে, নদী পথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য ১৯৮৯ সালে চিলমারী উপজেলার নদী বন্দর এলাকায় এ বার্জ ডিপো দুটি স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। স্থাপনের পর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে ডিজেল সরবরাহ করে আসলেও নদের নাব্যতা সংকটের অজুহাতে ২০২০ সালের জানুয়ারি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দফতর। তারপর থেকে ডিপো দুটিতে একবারের জন্যও আসেনি তেল বলে জানান ট্যাংক ও লরি শ্রমিকরা। মানববন্ধন শেষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি সকল সদস্যবৃন্দ।

আরও খবর