সরকারি বিধিনিষেধ না মানায় ও পরিবেশ রক্ষায় চাটখিল উপজেলা ২ টি ইট ভাটায় অর্থদণ্ড করেন চাটখিল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আকিব ওসমান।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১২ ফেব্রুয়ারি (বুধবার) সকালে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এসএমবি ব্রিক ফিল্ড ও খিলপাড়া ইউনিয়নের রুপালি ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাক্রমে ৫০ হাজার ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটার চুল্লী, পোড়ানোর জন্য তৈরি ইট প্রভৃতি এক্সক্যাভেটর ও ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) আকিব ওসমান জানান, অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। পরিচালনাকালে, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস চাটখিল, চাটখিল থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
৩৫ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৩৫ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৯ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪২ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৭ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৬ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬২ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৩৭ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে