নোয়াখালীর চাটখিলে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষে ঘুমাচ্ছিলেন দুই শিক্ষক। এতে পরিক্ষার্থীরা কক্ষে হট্টগোল লক্ষ্য করা যায়। মঙ্গলবার (১৬ মে) দুপুরে মল্লিকা দিঘীর পাড় ফাযিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, মল্লিকা দিঘীর পাড় ফাযিল মাদরাসা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলা দেখতে পেয়ে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, দাখিল পরীক্ষা কেন্দ্র -২ (মল্লিকা) এর হল পর্যবেক্ষক ও খোয়াজেরভিটি ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মুজ্জাম্মিল।
৩৫ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৬ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৯ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৪৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫৭ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬২ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩৮ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে