নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চাটখিলে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু


নোয়াখালীর চাটখিলে পবিত্র ঈদুল ফিতরের দিনে পানিতে ডুবে  ইয়ামিন হামজা নামে  ১৬ মাস বয়সী (ছেলে) শিশুর মৃত্যু হযেছে।


জানা যায়, শনিবার (২২শে এপ্রিল)  দুপুর ১২:৩০ টায় পবিত্র ঈদুল ফিতরের দিনে চাটখিল উপজেলাধীন, চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ডে পশ্চিম ভীমপুর গ্রামের মৃত মতিন কারিগরের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত মতিন কারিগরের মূলবাড়ী সুন্দরপুর রেয়াজ উদ্দিন কারিগর বাড়ির। মৃত মতিন কারিগরের মেজো ছেলে মানিক হোসেনের ছেলে ১৬ মাস বয়সী ইয়ামিন হামজা নামের শিশুটি হাঁটতে হাঁটতে ঘরের পাশে থাকা ডোবার পানিতে পড়ে ডুবে যায়। শিশুটির বাবা মানিক হোসেন জানান, আমিও ঘরে ছিলাম। আমি তার কথা ভুলে গিয়েছিলাম, খেয়াল করিনি, তার  মা যখন রান্নাবান্না ও মেহমানদের  আপ্যায়নে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সকলের অজান্তে পার্শ্ববর্তী ডোবায় পড়ে সে ডুবে যায় । শিশুটির মা শিশুটিকে অনেক সময়  দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পার্শ্ববর্তী ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে তার বাবা তাকে উঠিয়ে আনেন। তার লড়চড় না থাকায় অটো রিক্সায় করে চাটখিল সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তিথি আজিজ তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের নির্দেশনায় শিশুটিকে ইসিজি করানো হয়। শিশুটির পিতা মানিক হোসেন আরো জানান, চিকিৎসকের কথা আমাদের মনফুত না হওয়ায় তাকে চাটখিল শিশু কিশোর প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। সেখানেও কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 


এ ব্যপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আমি এ বিষয়টি জানতে পেরেছি একটি শিশু পানিতে পড়ে মারা গেছে এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করার পর অভিভাবক দ্রুত হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যায়। 


এমন আনন্দেরর দিনে শিশুটির মৃত্যুতে পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন এবং  এলাকায়, বাড়িতে, পরিবারে ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Tag
আরও খবর