কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ডাবলু সরকারকে দল থেকে বহিস্কার দাবিতে আ.লীগের মানববন্ধন

 নৈতিক স্খলন ও নীতি নৈতিকতা বিবর্জনের অভিযোগ তুলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে দল থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার বেলা ১১টার নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন। মানববন্ধনে নগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, শাহাদত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, নাইমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সদস্য হাবিবুর রহমান বাবু, ইউনুস আলী, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালু, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান রতন, মহাগনর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোমিন, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক। গত ১৭ ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও নেট দুনিয়ার জড়িয়ে পড়ে। এছাড়াও বিভিন্ন লোকজনের কাছে হোয়াটসঅ্যাপেও পাঠানো হয় ভিডিওটি। এ ভিডিও ছড়ানোর অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি নগরের বোয়ালিয়া মডেল থানায় ডাবলু সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

মামলার এজাহারে তিনি দাবি করেন, একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে কে বা কারা তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এডিটিংয়ের মাধ্যমে মিথ্যা, অশ্লীল ভিডিও তৈরি করে ডাবলু সরকারের সম্মানহানি করার চেষ্টা করছে।

ডাবলু সরকারের অশ্লীল ভিডিও ভাইরালের পর থেকে তাকে দল থেকে বহিস্কারের দাবি উঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে। এর আগে তিন দফায় মানববন্ধন ও বিক্ষোভ করে তাকে বহিস্কারের দাবি জানানো হয়।

Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

৩১৬ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

৩১৬ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০৪৪ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৮৯ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে