কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

চারঘাটে জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল দুই ভাইয়ের

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দ্বন্দ্বে আপন দুই চাচাতো ভাই খুন হয়েছেন। আজ শনিবার বিকেলে চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলে এ ঘটনা ঘটে। চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দেদার আলীর ছেলে আজিজ আলী (৫০) ও জেকের আলীর ছেলে আকরাম আলী (৫৫)। তারা দুজনেই উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ ও আকরাম দুই চাচাতো ভাইয়ের মধ্যে তাদের পারিবারিক সূত্রে পাওয়া এক একর জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। আকরাম সেই এক একর জমি দখলে রেখে গম বুনেছিলেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গমের জমিতে সার দিতে গেলে আজিজ তার পক্ষের লোকজন নিয়ে এসে সার দিতে মানা করেন। এ সময় আকরামও তার লোকজনকে খবর দেন। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই পক্ষের হাসুয়ার আঘাতে আজিজ ও আকরাম গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় দুই গ্রুপের আরও ছয়জন আহত হয়েছেন।চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. তমালিকা সরকার বলেন, আজিজ ও আকরাম নামের ওই দুই ব্যক্তির শরীরে একাধিক স্থানে গুরুতর ক্ষত রয়েছে। হাসপাতালে তাঁদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন, জমি নিয়ে দ্বন্দ্বে চাচাতো দুই ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

৩১৬ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

৩১৬ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০৪৪ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৮৯ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে