জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কক্সবাজারে ট্রাক উল্টে ব্রিজের রেলিংয়ে ধাক্কা, নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কলাতলী এলাকার ১২ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ট্রাকচালক ঝিনাইদহের শৈলকূপার দুপচর ইউনিয়নের ভাটইবাজার গাবলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এরশাদ মণ্ডল (৩৮) ও হেলপার সিলেটের গোয়াইনঘাটের জাফলং মুহাম্মদপুরের আবদু রাজ্জাকের ছেলে মো. সিব্বির আহমদ মারুফ (১৯)


চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন রুদ্র বলেন, সেভেন রিং সিমেন্ট বোঝাই কক্সবাজারগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-শ-১৮-৮১২৩) চকরিয়ার হারবাংয়ের উত্তর হারবাং কলাতলী ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে গিয়ে তা উল্টে আটকা পড়েন চালক-হেলপার। তাদর উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে