জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চকরিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না,” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় আজ ২৬/১০/২০২৪ ইং তারিখ দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা আয়োজিত হয়। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলাই ছিল এ প্রতিযোগিতার লক্ষ্য। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাহাব উদ্দিন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যাপক ও কমিটির সদস্য জনাব বুলবুল জান্নাত এবং কমিটির সদস্য অ্যাডভোকেট শহিদুল্লাহ চৌধুরী ও কমিটির সদস্য শাহজাহান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০.০০ টা চকরিয়া কোরক বিদ্যাপীঠ অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বিষয় ছিল, “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।”



এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি ও নাট্যকার অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক জনাব মোহাম্মদ মাহফুজুল আজম, চকরিয়া উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার জনাব রতন বিশ্বাস, কক্সবাজার সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার জনাব রাসেদুল হাসান মু. মহিউদ্দিন। দুই ধাপে মোট চারটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।



প্রথমে, পক্ষ দল হিসেবে বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে। বহদ্দারকাকাটা উচ্চবিদ্যালয়ের বিতার্কিকবৃন্দ ছিল ১ম বক্তা ফাহমিদা হক নওশীন, ২য় বক্তা জোহনাজ মোকাররমা ইশরা, ৩য় বক্তা ও দলনেতা আফিফা আফতাব রাইসা এবং চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকবৃন্দ ছিল ১ম বক্তা রাদিয়াতুন জান্নাত, দ্বিতীয় বক্তা আফরোজা ফেরদৌসী জিহান, ৩য় বক্তা ও দলনেতা জিননুরাইন হক আলফি। ১ম পর্বের প্রতিযোগিতায় বিপক্ষ দল অর্থাৎ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল বিজয়ী হয়। দ্বিতীয় পর্যায়ে পক্ষ দল চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও বিপক্ষ দল মেমোরিয়াল খ্রীস্টান উচ্চবিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চকরিয়া কোরক বিদ্যাপীঠের বিতার্কিকবৃন্দ ছিল ১ম বক্তা তাসকিন রাফসান, ২য় বক্ত মুনজারিন ইসলাম রামিশা, ৩য় বক্তা ও দলনেতা রোতবা জারিন এবং খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকবৃন্দ ছিলেন ১ম বক্তা নাসরিন নাজিম নীতি, ২য় বক্তা নুসফাত নাহিল মীম এবং ৩য় বক্তা ও দলনেতা ফারদিনা সরওয়ার মুনকার। দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় পক্ষ দল তথা চকরিয়া কোরক বিদ্যাপীঠ বিতার্কিক দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জনাব নুরুল আখের, চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক জনাব মোহাম্মদ মাহফুজুল আজম। আলোচনা সভায় বক্তারা বিতার্কিকদের জ্ঞানগর্ভ, তথ্যবহুল ও শিক্ষণীয় বক্তব্যের প্রশংসা করেন এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অবশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ নোমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রতিযোগিতা ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



বিজয়ী দুই দলের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে