জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চকরিয়ায় চাঁদাবাজি, আত্মহত্যা প্ররোচনাসহ ৬টি মামলার পলাতক আসামি আটক

কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিনের পলাতক ৬ মামলার আসামি ও বহু অপকর্মের হোতা মুরাদ উদ্দিন অবশেষে পুলিশের জালে আটক হয়েছে।

২১ জুন (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার বক্তাতলী (করম মুহুরী পাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আফজালুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মো. মুরাদ উদ্দিন একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, আত্নহত্যা প্ররোচনা ও বন মামলাসহ ৬টি মামলা রয়েছে। সব মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. সাকিল আহমেদ (বিপিএম) এর বিশেষ কর্ম পরিকল্পনায় চকরিয়া সার্কেল এম.এম রকীব উর রাজার নির্দেশনায় ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মুরাদের বিরুদ্ধে চাঁদাবাজি, আত্নহত্যা প্ররোচনা ও বন মামলাসহ ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আইনের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন গা-ঢাকা দিয়েছিল। পরবর্তীতে তাকে ধরার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক মুরাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে পুলিশের হাতে বহু অপকর্মের হোতা সন্ত্রাসী মুরাদ আটক হওয়ায় এলাকায় সাধারণ জনগনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার আটক হওয়ার খবরটি এলাকায় চাউর হলে মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে