জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চকরিয়ায় অস্ত্র ও সরঞ্জামসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। এসময় ছিনতাইকারীর কাছ থেকে দেশীয় তৈরি ধারালো চুরি, রামদা, কিরিচ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের পরিকল্পনায় এসে তারা ধরা পড়ে।


মঙ্গলবার (১১ জুন) রাতে চকরিয়া উপজেলার ইলিশিয়া লালব্রিজ নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটক ছিনতাইকারীরা হলেন, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমনি এলাকার ওবাইদুল হকের পুত্র আব্দুল বাছেদ (২১), একই এলাকার মৃত শরিফ উদ্দিনের পুত্র বদিউল আলম (১৮), নুরুল কবিরের পুত্র কামরুল হাসান (১৮) ও নুরুল আলমের পুত্র আরাফাত হোসেন বাপ্পি (২০)।



পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ইলিশিয়া লালব্রিজ নামক এলাকায় গাড়ি ছিনতাইয়ের গোপন সংবাদ পেয়ে দ্রুত চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় সময় হাতে নাতে চার ছিনতাইকারী আটক করা হয়।


আটক ছিনতাইকারীর কাছ থেকে পুলিশ তল্লাশি করে দেশীয় তৈরি একটি অস্ত্র, এক রাউন্ড গুলি, বিভিন্ন ব্র্যান্ডের নয়টি মোবাইল, একটি ধারালো চুরি, একটি রামদা, একটি কিরিচ ও ছিনতাইকৃত নগদ এগারশত টাকা উদ্ধার করেছে।


পুলিশ আরো জানায়, আটক ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি অ্যাম্বুলেন্স থেকে ছিনতাই করেছে বলে স্বীকার করেছে। মূলত বদরখালী সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইকারীরা গাড়ি আটকিয়ে ছিনতাই করে টাকা-পয়সা লুটে নেয় তারা। মঙ্গলবার গভীর রাতে সড়কে গাড়ি ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।



এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে গ্রেপ্তার চার ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে