জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের পূর্বদিকে লামার ফাইতংয়ে পানির মোটরের ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


শনিবার (১ জুন) রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া সংলগ্ন ফাইতং ইউনিয়নে এ ঘটনা ঘটে।


নিহত যুবক ফাহিম ইসলাম চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দ্বীপকূল গ্রামের নুরুল ইসলামের ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত ফাহিমের স্থানীয় বড় ভাই আবদুল্লাহ আল নোমান জানান, ফাহিম একজন কাঁচামালের ব্যবসায়ী। পাশাপাশি বিদ্যুতের ওয়ারিংয়ের কাজও করে থাকে। স্থানীয় এক ইলেকট্রিক মিস্ত্রীর ডাকে সাড়া দিয়ে ফাহিম পার্শ্ববর্তী ফাইতং এলাকায় বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করতে যান। সেখানে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যান।


কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন জানান, সে খুবই ভালো ছেলে। মূলত ফাহিম বিদ্যুৎয়ের কাজ করতে গিয়ে অসাবধানতায় তার আকস্মিক মৃত্যু ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে