জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় চকরিয়া রেল স্টেশনে হামলা, আহত ৫

মানসিক ভারসাম্যহীন এক নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় চকরিয়া রেলস্টেশনে হামলা করেছে দূর্বৃত্তরা। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্রের আঘাতে ৫ রেল কর্মচারী আহত হন। এদের মধ্যে একজনের মাথায় দায়ের কোপে সাত সেলাই করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর থেকে স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে।

গতকাল বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, সহকারী স্টেশন মাস্টার এসএম কাইয়ুম, পয়েন্টসম্যান ইকরাম, নজরুল, শরীফ ও মারুফ। এদের মধ্যে ইকরামের মাথায় দা’র কোপ পড়েছে। তার মাথায় সাত সেলাই হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী স্পেশাল ট্রেনটি চকরিয়া স্টেশনে থামার পর মানসিক ভারসাম্যহীন এক মহিলা যাত্রী সেখানে নামেন। মহিলাটিকে স্টেশনের উন্নয়ন কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক (স্থানীয় বাসিন্দা) উত্যক্ত করছিল। এ সময় সহকারী স্টেশন মাস্টার ও কর্মচারীরা তাদের বাঁধা দেন। এতে উত্ত্যক্তকারীরা ক্ষেপে গিয়ে গালিগালাজ করেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ২০-৩০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে স্টেশন কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা স্টেশনে ভাঙচুর করেন। হামলায় পয়েন্টসম্যান ইকরামের মাথায় দায়ের কোপ দেশ। এছাড়া সহকারী স্টেশন মাস্টার এসএম কাইয়ুম এবং পয়েন্টসম্যান নজরুল, শরিফ ও মারুফ আহত হন।

খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত ইকরামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়। বর্তমানে স্টেশন কর্মচারীদের মাঝে আতংক বিরাজ করছে। ঘটনার পর থেকে স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সহকারী স্টেশন মাস্টার এসএম কাইয়ুম বলেন, স্টেশনে একজন মহিলাকে মিস্ত্রিরা বাজেভাবে উত্যক্ত করছিল। এটা দেখে আমিসহ স্টেশন কর্মচারীরা বাঁধা দিই। এতেই তারা ক্ষিপ্ত হয়ে স্থানীয় ২০-৩০ জন লোকজন নিয়ে আমাদের ওপর হমলা করে। এতে একজনের মাথায় দায়ের কোপ লেগে গুরুতর আহত হন। পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসএম কাইয়ুম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল ইসলাম বলেন, ‘স্টেশন কর্মচারীদের ওপর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। এসময় থানা পুলিশও ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। স্টেশনে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।’

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘চকরিয়া স্টেশন কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে