জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদীর গাড়িতে গুলিবর্ষণের অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ( ১৫মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উপকূলীয় অঞ্চলের ঢেমুশিয়া ইউনিয়নে দোয়াত কলম মার্কার নির্বাচনী পথসভা শেষে চকরিয়া উপজেলা সদরে ফেরার পথে ইলিশিয়া লম্বা রাস্তা এলাকায় পৌঁছলে মাছের ঘের থেকে অতর্কিত গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার দোয়াত কলম মার্কার সমর্থনে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখে প্রতিপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। এ সময় জীবন বাঁচাতে গাড়ী থেকে বের হওয়া আমার তিনজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজদের নাম পরিচয় পরে জানাবেন বলে জানান তিনি।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি ফোনে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদী জানানোর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের দুটো টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে, তদন্ত সাপেক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে