জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চকরিয়ায় পরিষ্কার-পরিছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি

পরিষ্কার-পরিচ্ছন্নতা বয়ে আনে শারীরিক ও মানসিক সুস্থতা।পবিত্রতা ঈমানের অঙ্গ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় পরিষ্কার-পরিছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া ছাত্র উন্নয়ন ফোরাম এই আয়োজনটি করেছে।

শুক্রবার (৩ মে) সকালে পৌরসভা ৪নম্বর ওয়ার্ড ভরামুহুরী থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি থানা সেন্টার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া ছাত্র উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মাদ ইলিয়াছ সানির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া সহকারী কমিশনার ভূমি মো:ইরফান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু,সভা সঞ্চালনা করেন কাজী মাকছুদুল আলম,বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবুল কালাম সওদাগর,বিশিষ্ট সমাজসেবক ফরিদ আহমদ প্রমুখ

প্রধান অতিথির বক্তব্য এসিল্যান্ড ইরফান বলেন, চকরিয়ার মানুষকে সুস্থ,পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যা যা করার করা হবে। যেখানে ডাস্টবিন প্রয়োজন হবে সকলের সাথে পরামর্শ করে আমরা ডাস্টবিন স্থাপন করে দেবো।কেউ পরিবেশের ক্ষতি করছে সংবাদ দিবেন ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে চকরিয়া হবে মডেল একটি উপজেলা। ময়লা- আবর্জনা যত্রতত্র না ফেলে যদি ডাস্টবিনে বা নির্দিষ্ট স্থানে ফেলি, আমি বিশ্বাস করি আস্তে আস্তে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হবে পৌরশহর।

তিনি সবাইকে পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

ছাত্র উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দরা মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২ কিলোমিটার এলাকার রাস্তার উভয় পাশের ময়লা আবর্জনা কুড়িয়ে বস্তায় করে  নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেন।

র‌্যালিতে অংশ নেন ছাত্র উন্নয়ন ফোরামের উপদেষ্টা আয়ুব কোম্পানি,নজরুল ইসলাম,জামাল উদ্দীন সওদাগর,মৌলভী আবু বকর সিদ্দিকী, মোহাম্মাদ ইলিয়াছ সহ নানা পেশার মানুষ।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে