জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মুরগীর খামারে কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড তচ্ছিয়ার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার মো. পাভেলের ছেলে।





জানা যায়, সাবেক মেম্বার ফজলুল কবির এর মালিকানাধীন একটি খামার ভাড়া নিয়ে সাতকানিয়ার বাসিন্দা জনৈক নাসির উদ্দিন কোম্পানী মুরগীর খামার গড়ে তুলেন। ওই খামারে কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় কুকুর মারতে বৈদ্যুতিক তারের ফাঁদ দেন তিনি।


সোমবার সকালে তুহিন খামারের পাশে আম কুড়াতে গেলে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে বিষয়টি কাউকে না জানিয়ে এক লক্ষ ২০ হাজার টাকা দিয়ে রফাদফা করে লাশ দাফন করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে