জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় ২৭ বছরের পলাতক যাবৎ জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি পুলিশের হাতে আটক

সাজা থেকে বাঁচতে ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুরা কামাল হোসেন (৫২)। তবুও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামির। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী কামাল হোসেন উপজেলার পুরুরা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।  




পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান ১৯৯৬ সালে আসামী কামাল হোসেনের সাথে উপজেলার ভরাডোবা গ্রামের হযরত আলীর মেয়ে সুরাইয়া খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা উভয় পরিবারের অগচরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন পর কামাল হোসেন জানতে পারে সুরাইয়া খাতুনের তার সাথে বিয়ের আগে আরও দুটি বিয়ে হয়। সুরাইয়ার প্রথম স্বামীর ঘরে তিনটি ছেলে সন্তান ও দ্বিতীয় স্বামীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। এর পর থেকেই দুইজনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। 




পরে কামাল হোসেন অন্যত্র বিয়ে করে ঘরসংসার করার এক পর্যায়ে সুরাইয়া খাতুন নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর পার্শ্ববর্তী নারাংগীপাড়ার কুদ্দুস মিয়ার বাড়ীর পাশে ল্যাট্রিন থেকে সুরাইয়ার বস্তাবন্ধি লাশ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় সুরাইয়ার বাবা হযরত আলী বাদি হয়ে ভালুকা থানায় কামাল হোসেন, ইসমাইল হোসেন, হেলেনা খাতুন, তারাফ হোসেন, জামিলা খাতুন, মর্জিনা খাতুন ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 




আদালতে দীর্ঘ বিচার শেষে গত ২১ জুলাই ২০১৯ সালে আসামী কামাল হোসেনকে যাবজ্জীন কারাদন্ড সহ ১০,০০০/-টাকা জরিমানা এবং অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদন্ড প্রদান করন।




অপরদিকে ওই মামলার আসামী তারাফ হোসেন, জামিলা খাতুন ও মর্জিনা খাতুন মৃত্যু বরণ করায় অব্যাহতি প্রদান এবং আসামী আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন ও হেলেনা খাতুনকে খালাশ প্রদান করে।




ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজল হোসেন, এসআই নজরুল ইসলাম ও এএসআই পাইলট ভৌমিকের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার কাশিমপুরের একটি চায়ের দোকান থেকে দীর্ঘ ২৭ বছর পলাতক থাকা হত্যা মামলার আসামী কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


এছাড়াও ভালুকা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আরো ১১ জনকে আটক করা হয়েছে।


আরও খবর