কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখন জনগণের দুর্ভোগের সড়ক।

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি:-এ যেন পাথর বিছানো মহাসড়ক! পাথরের ওপর দিয়ে দ্রুতগতিতে গাড়ি চলার সময় চাকার ঘর্ষণে পাথর ছিটকে পড়ছে পথচারীসহ যানবাহনে। ঘটছে ছোটবড় দুর্ঘটনা। ক্ষতি হচ্ছে যানবাহনেরও। সড়কের পাথর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শরীরে লেগে আহত হওয়ার খবর পাওয়া গেছে অন্তত ২০ জনের।



বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক নিয়ে পথচারীদের রাস্তায় চলাচল করতে হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু জায়গায় পিচ ফেটে এবড়োখেবড়ো হয়ে গেছে। সম্প্রতি সড়কটির যেসব জায়গায় পিচ নষ্ট হয়েছে সেসব মেরামতের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মেরামতের জন্য মহাসড়কের পূর্ব পাশের লেনের ত্রিশালের রায়মণি থেকে ভালুকার কাঁঠালি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে বিছানো হয়েছে পিচ মেশানো পাথর।



ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট (ডিবিএসটি) পদ্ধতিতে সড়ক মেরামতের জন্য পাথরগুলো বিছানোর কারণে গাড়ির চাকার ঘষায় রাস্তায় পাথর ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। আর এসব পাথর এখন পথচারীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। এসব পাথরের ওপর দিয়ে দ্রুতগতিতে গাড়ি চলার সময় চাকার ঘর্ষণে পাথর ছিটকে পড়ছে পথচারীসহ যানবাহনে। এতে ছোটবড় দুর্ঘটনা ঘটছে।

মৃত্যুর মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন অনেকে। কয়েক বছর আগে উপজেলার থানা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পৌরসভার বাগড়াপাড়ার মোমেন আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী শাওন ইসলামের মাথায় ছিটকে আসা সড়কের পাথরের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় যুবক কাওসার খান বলেন, ‘আমি রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাকার নিচ থেকে ছিটকে পাথর এসে আমার হাতে লাগে। তাতে আমি প্রচন্ড ব্যথা পাই। এই পাথরটি মাথায় লাগলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

’

রাইসুল ইসলাম নামের এক চাকরিজীবী বলেন, ‘সওজ এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ কীভাবে করার উদ্যোগ নেয় এটা আমার বোধগম্য হচ্ছে না। বাইক চালিয়ে অফিসে যাওয়ার সময় আতঙ্কে থাকি, এই বুঝি পাথর ছিটকে এসে শরীরে লাগল। অতিদ্রুত এ মরণফাঁদ থেকে আমাদের মুক্তি দেওয়ার দাবি জানাই। ’ 


সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ময়নসিংহের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন বলেন, ‘আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট (ডিবিএসটি) পদ্ধতি সড়ক মেরামত করলে প্রথম দিকে কিছু পাথর উঠে পড়ে। বিষয়টি খোঁজ নিয়ে অতিদ্রুত সমাধানের চেষ্টা করব।

Tag
আরও খবর