তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ

বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের মাঝে ৫০টি ভ্যান বক্স ও ৫০টি হ্যান্ড ট্রলি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৬ টায় নগরীর আমানতগঞ্জ গ্যারেজে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। নগরীর ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের কাজের সুবিধার্থে এসব সরঞ্জাম প্রদান করা হয়। বিসিসি সূত্রে জানা যায়, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা, পরিচ্ছন্নতা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের কাজ সহজ ও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভ্যান বক্স ও হ্যান্ড ট্রলি ব্যবহারের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাহবুব আলমসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরও খবর