গত ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টনে
লগি-বৈঠার তাণ্ডবে মানবতাবিরোধী নৃশংস হত্যাকাণ্ডে খুনিদের দায়ের করা মামলা পুনরায় সচল করে তাদের গ্রেপ্তার ও দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর-২৬) বাদ আছর
ঐতিহাসিক তেঁতুলতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা জামায়াত এর আয়োজন করেন।
সমাবেশে বক্তারা বলেন, লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণ করে সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। দেশের জনগণের দাবি অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনরায় সচল করে তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, ওইদিন শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতেছিল যা বিশ্ব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও বিশ্ববাসীর কাছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা। দেশে রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান বক্তারা।
সূত্রমতে, ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা পল্টন এলাকায় লগি-বৈঠা আর অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জামায়াত ও ছাত্রশিবিরের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর। শেখ হাসিনার নির্দেশে দিন-দুপুরে পিটিয়ে ছয় জনকে হত্যা করা হয়। আহত হন বহু নেতাকর্মী। শুধু তাই নয়, লাশের ওপর নৃত্য-উল্লাসে মেতে ওঠে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল আল মামুন (নূহ), উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইউনুস আলী, বাঘা পৌর জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ সাবদার হোসেন, উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে ২৮ অক্টোবরে যারা শহীদ
হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে যারা আহত ও পঙ্গুত্ববরণ করেছেন এখনো মানবেতর জীবন-যাপন করছেন, তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
২ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৩০ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৫ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৬ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৩ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে