কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বাঘায় আম বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আরিফপুর গ্রাম থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন বাঘা থানা পুলিশ। নিহত সাদেক হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক হোসেন গরু ও ছাগলের  ব্যবসা করতেন। তার পরিবারে দুই স্ত্রী রয়েছেন। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী তার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। তাকে রেখে উপজেলার চন্ডিপুর গ্রামে নাদেরা বেগমকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই চন্ডিপুরে তার দ্বিতীয় স্ত্রীর সাথেই বসাবাস করেন। প্রথম স্ত্রীকে ভরনপোষণ না দেওয়াই পাশের গ্রামে তার বাবার বাড়িতে থাকেন। এজন্য সাদেক হোসেনের আরিফপুরের নিজবাড়িটি পরিত্যাক্ত অবস্থায় ছিলো। তিনি মাঝে মধ্যে তার পরিত্যক্ত বা আগের বাড়িটিতে আসতেন। ওই দিন কখন সে বাড়িতে আসচ্ছে তা কেই দেখননি।


সাদেক হোসেনের বাড়ির পাশে তারই ভাই কামালের বাড়ি। রাতে পুলিশ কামালের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী চায়নাও সন্তান চন্দনকে বাঘা থানায় নিয়ে যাই। জানা যায় সেই রাতে কামাল তার নিজ বাড়িতে ছিলেন না কোথায় আছেন তা সঠিকভাবে কেউ বলতে পারেনা। পরে সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে যাওয়া হয়।  


৪ নং ওয়ার্ডের মেম্বার খন্দকার আলালউদ্দিন জানান, আমি বিশেষ কাজে বাঘাতে থাকাই আমার সাথে দেখা করার জন্য আরিফপুরে মোড়ে আলতাবের দোকানে তিন থেকে চারজন অপেক্ষা করেছিল। পরে আমি যখন তাদের সাথে দেখা করি সেই সময় রাস্তার দক্ষিণ পাশে সাদেকের বাড়ির পাশে আম বাগানের ভিতর লাইট জ্বলে। পরে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে আমরা সেই আলোর কাছাকাছি চলে যাই। পরে লক্ষ করি রক্তাক্ত অবস্থায় সাদেকের মরদেহ পড়ে আছে।  পরে এলাকাবাসীকে ডাকাডাকি করে স্থানীয় লোকজনকে জড়ো করা হয়। পরে তাৎক্ষণিক বিষয়ে উপজেলা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাই।


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান  জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Tag
আরও খবর