তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা



 আশাশুনি টু বুধহাটা ব্যস্ততম সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়কের মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে চাপড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কের ওপর ও দুই পাশে গবাদিপশুর বিচরণ দেখা যায়।
স্থানীয়রা জানান, এই অংশে বসতবাড়ি ও গাছপালা তুলনামূলকভাবে কম থাকায় সড়কের দুই পাশে প্রচুর ঘাস জন্মে। আর সেই ঘাস খাওয়ার জন্য আশপাশের গ্ৰামের গরু ও ভেড়া সেখানে নিয়ে আসা হতো। এখন প্রাণী গুলোকে নিয়ে না আসলেও তাদের গোয়াল থেকে ছেড়ে দিলে নিজেরাই সেখানে চলে আসে ঘাসের সন্ধানে। তাদের হিসাবে, প্রতিদিন এই এলাকায় প্রায় ২০/২৫ টি গরু ও ৫০টির বেশি ভেড়ার বিচরণ দেখা যায়।গবাদিপশু হঠাৎ করে সড়কের এক পাশ থেকে অন্য পাশে চলে যাওয়ায় চলন্ত যানবাহনের চালকদের আকস্মিকভাবে গতি কমাতে কিংবা দিক পরিবর্তন করতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। অতীতেও এ সড়কে গবাদিপশুর কারণে একাধিক দুর্ঘটনায় যানবাহন, চালক ও যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সাথে সাথে সড়কের পাশে গাছের চারাগাছ রোপণ ও সংরক্ষণেও গবাদিপশুর অবাধ বিচরণ বাধা হয় বলে অভিযোগ রয়েছে। এখানে রাস্তার পাশে একাধিকবার বাবলা ও বিভিন্ন প্রজাতির বীজ রোপণ করা হলেও গবাদিপশুর বিচরণের কারণে অনেক বীজ থেকে চারা গজাতে পারেনি। 
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সরেজমিনে ওই সড়কে সকালে এবং বিকালে বেশ কিছু সময় অবস্থান করে গরু ও ভেড়ার অবাধ বিচরণের দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। এ সময় গবাদিপশু গুলোকে সড়কের দুই পাশের ঘাস খেতে এবং মাঝে মাঝে সড়কের ওপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যেতে দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, এব্যাপারে ইউনিয়ন পরিষদকে জানানো হয়েছে। তানা কোন পদক্ষেপ নিচ্ছেনা। আমি খুব শীঘ্রই চিঠি ইস্যু করবো।
Tag
আরও খবর