তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা



 আশাশুনিতে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, তরুণীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ নিশ্চিত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  
ব্রেকিং দ্য সাইলেন্স বাস্তবায়িত এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত ইয়াং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট (YWEE) প্রকল্পের আওতায়  সরকারি বেসরকারি অংশীজনদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যমানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় ব্রেকিং দ্য সাইলেন্স এর YWEE প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে মূল উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ কামরুল ইসলাম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করলেও ব্রেকিং দ্য সাইলেন্স তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে, যা প্রশংসনীয়। নারীদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে এবং মার্কেট লিংকেজ তৈরী করার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা থাকবে।সভায় তরুণীদের কর্মসংস্থানের সুযোগ ও প্রতিবন্ধকতা, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিশেষভাবে তরুণীদের তৈরি পণ্যের বাজারসংযোগ, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং পণ্য বিক্রির টেকসই সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সভা সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী দীপ রঞ্জন বিশ্বাস। এ সময় YWEE প্রকল্পের প্রশিক্ষক তানবীর আহমেদ এবং কমিউনিটি মোবিলাইজার রোকেয়া খাতুন উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, সমাজসেবা, সমবায়, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সিপিপি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিরা, আশাশুনি সদর ইউপিসচিব, সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের অংশগ্রহণকারী তরুণীরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর