কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন



 ঃ ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে আশাশুনি উপজেলার বুধহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০.১৫ টায় আশাশুনি-সাতক্ষীরা সড়কের বুধহাটা-ব্যাংদহা মোড়ে অবস্থিত শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। সংরক্ষণ কমিটির আহবায়ক সচ্চিদানন্দদে সদয়ের সভাপতিত্বে ও আশাশুনি প্রেস ক্লাবের সহ সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসকে হাসান, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, রফিকুজ্জামান বকুল, জামায়াত নেতা আবুল কালাম, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত ড্যানিশ, আশাশুনি প্রেস ক্লাব সদস্য বাবুল হোসেন, ফারুক হোসেন, আবু হাসান চঞ্চল, ব্যবসায়ী আমিনুর রশিদ। বক্তাগণ বলেন,  ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালীন গান্ধী পার্কে ভাষা আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করার পর তাঁকে গ্রেফতার করা হয়। কয়েকদিন পর মুক্তি পেলেও ১৯৪৯ সালে পুনরায় গ্রেফতার হয়ে প্রথমে কোতয়ালী থানায় এবং পরে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সেখানে পাকিস্তান সরকারের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে গুলি চালনার ঘটনায় সাতজন কারাবন্দির সঙ্গে আনোয়ার হোসেনও শহীদ হন। তিনিই ছিলেন প্রথম ভাষা শহীদ। তাঁকে রাস্ট্রীয় স্বীকৃতি, আশাশুনি-সাতক্ষীরা সড়ককে ভাষা শহীদ আনোয়ার সড়ক নামকরণসহ বিভিন্ন দাবী আদায়ে এ মানববন্ধন করা হয়।

Tag
আরও খবর