কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

আশাশুনির আনুলিয়া ও খাজরায় জামায়াতের গনসংযোগ ও নির্বাচনী সভা



 সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে আশাশুনি উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও জন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) উপজেলার আনুলিয়া ও খাজরায় এ কর্মসূচি পালন করা হয়। 
উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও খাজরা বাজারে পৃথক পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী প্রফেসর শাহজাহান আলী, পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, আনুলিয়া ইউনিয়ন আমির মাওঃ হারুন অর-রশীদ, খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য এএইস এম রিফাত, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটির শাসন দেখেছেন, জামায়াতের শাসন আমল দেখেননি। হ্যা দেছেন ২০০২ থেকে ২০০৬ সালে। পাঁচ বছর দুটি মন্ত্রণালয়ে আমীরে জামায়াত শহীদ মাওঃ মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দায়িত্ব পালন করেছেন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সার্চ লাইট দিয়ে খোঁজ করে এক টাকারও দুর্নীতি পায়নি।জামায়াতের নেতৃত্বে, মন্ত্রীএমপি, সরকার গঠন হলে বাংলাদেশ একটি উন্নতদেশ হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে, দেশ চাঁদাবাজ মুক্ত, ঘের দখল, বাড়ি দখল মুক্ত হবে। তিনি আরো বলেন, অন্যান্য দলের নমিনেশন নিতে কোটি কোটি টাকা লাগে, নির্বাচনে কোটি টাকা ব্যয় করে তারা পাশ করলে এই টাকা তুলতে সরকারি রাস্তাঘাট উন্নয়নের টাকা মেরে খাবে। এজন্য জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিজের ধর্ম পালন করবে। কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো। স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, খাজরা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ডিসি সাহেবের সাথে কথা বলে এনজিওর মাধ্যমে কালকী স্লুইস গেট খননের ব্যবস্থা করেছি, প্রতাপনগর ও  আনুলিয়া ইউনিয়নে বাঁধ ভাঙলে জনগণের পাশে ছুটে এসেছি, সেবা করেছি। আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।
Tag
আরও খবর