দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনিতে এক রাতে দুই বাজারে ৬ দোকানে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার আশাশুনিতে

এক রাতে দুই বাজারে পরপর ছয়টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাদাকাটি ও গোয়ালডাঙ্গা বাজারে এ চুরি সংঘটিত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে অশোক কর্মকারের ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানের দরজা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। তারা দোকানে থাকা প্রায় ৫ মন ওজনের একটি লোহার সিন্দুকসহ প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।


অন্যদিকে কাদাকাটি ইউনিয়নের পূর্ব হাটখোলা বাজারে একই রাতে আরও পাঁচটি দোকানে চুরি হয়। ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেলে চোরেরা সুকুমার মণ্ডলের কীটনাশকের দোকান, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং দোকান, কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান, রহমাতুল্লাহ সরদারের মুদিখানা দোকান এবং সুশীল শীলের সেলুন—এই পাঁচটি দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামালসহ প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার পণ্য চুরি করে নিয়ে যায়।


চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন ও স্থানীয় ইউপি সদস্য বিপ্লব কুমার।


এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত চলছে। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।”


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে