সরাসরি ভোটে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক ভোটার সংখ্যা ১২৪২ এর মধ্যে ভোট পোল হয়েছে ৬৩০ ভোট।
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬জনের প্রার্থীর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন।তারা হলেন মোঃ শরিফুল ইসলাম ৩৭৮ ভোট পেয়ে প্রথম হন। মোঃ মেহেদী হাসান ৩৬৪ ভোট পেয়ে দ্বিতীয় হন। আ.ক.ম.পারভেজ রাজু ২৭০ ভোট পেয়ে তৃতীয় ও মোঃ সোহেল রানা শাহিন ২৪৫ ভোট পেয়ে চতুর্থ হন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা। আইন শৃঙ্খলাই নিয়োজিত ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের টীম ।
১২২০ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২২০ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২২১ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
১২২৪ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
১২২৬ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২২৯ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
১২৩৩ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২৩৯ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে