প্রেসক্লাব আলমডাঙ্গার দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় পৌর এলাকার মাছ বাজার প্রাঙ্গণে অস্থায়ী প্রেসক্লাব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দৈনিক সময়ের সমীকরণের ভ্রাম্যমাণ প্রতিবেদক নাহিদ হাসানকে সভাপতি ও দৈনিক এই আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এনএইচ শাওনকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজীব (দৈনিক মর্নিং পোস্ট), যুগ্ম-সাধারণ সম্পাদক এম সনজু আহমেদ (দৈনিক বাংলাদেশ সমাচার) সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন (ঢাকা রিপোর্ট ২৪) কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক (দৈনিক যুগযুগান্তর), দপ্তর সম্পাদক তানভির সোহেল (দৈনিক সমকাল ) প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান (দৈনিক আয় বার্তা), ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম ( দৈনিক শিকল) ।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে ইউনুছ আলী মন্ডল (দৈনিক সময়ের কাগজ) নির্বাচিত হয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক কাজী রবিউল ইসলাম, এ্যাডভোকেট ইকরামুল হক, এ্যাডভোকেট স্নিগ্ধা হক প্রমখ।
১২২০ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১২২০ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১২২১ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২২৪ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১২২৬ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২২৯ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১২৩৩ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১২৩৯ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে