জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর নলিতাবাড়ি উপজেলা শাখার অফিস উদ্বোধন ও আলোচনা সভা।

অনুষ্ঠান থেকে তোলা ছবি


গতকাল রাত ৮.০০ ঘটিকার সময় শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার আড়াইআনী বাজার সংলগ্ন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর নলিতাবাড়ি উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর নলিতাবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন ব্যাপারীর সঞ্চালনায় ও নলিতাবাড়ি উপজেলা শাখার  সভাপতি মো: জাহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নলিতাবাড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আবু বক্কর সিদ্দিক।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদ এর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম শামীম। 

বিশেষ মেহমান ছিলেন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: জহুরুল হক

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র মো: মুরাদ হোসেন টিটন,নলিতাবাড়ি পরিবেশক সমিতির সভাপতি মো: ফজলুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক মো: জামান উদ্দিন মাষ্টার, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদ এর সদস্য মো: মিজানুল হাসান রাকিব।  এছাড়াও পরিবেশক সমিতির সহ সভাপতি,কোষাধ্যক্ষ, উপদেষ্টা উপস্থিত ছিলেন।

নলিতাবাড়ি উপজেলার শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান মেহমান এর বক্তব্যে মো: ইব্রাহীম শামীম বলেন "বাংলাদেশে ২৫ লক্ষ বিক্রয় প্রতিনিধি আছে কিন্তু আমাদের জন্য কোন নীতিমালা বা কোন মন্ত্রণালয় নেই আমাদেরকে যখন তখন চাকুরী থেকে অব্যহতি দিয়ে দেয় আমাদের জন্য অবশ্যই নীতিমালা প্রনয়ন করতে হবে" এছাড়াও তিনি এই সেক্টরের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মহাদয় বলেন "বিক্রয় পেশাজীবিরা দিন রাত পরিশ্রম করে সাধারন মানুষের কাছে নিত্ব প্রয়োজনীয় পন্য সরবরাহ করে থাকে" তাদের যে কোন প্রয়োজনে পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

Tag
আরও খবর




আলমডাঙ্গায় ডিএসআর কল্যাণ সংঘ গঠিত

১২২৬ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে