দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজু খানের বিশাল শোডাউন

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে দেশে অবরোধ ও নাশকতা বিরোধী মোটরসাইকেল ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের এক বিশাল শোডাউন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের নেতাকর্মিসহ বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহন করেন।
আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে আওয়ামীলীগ দলীয় (নৌকা মার্কার) মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে দেশে অবরোধ ও নাশকতা বিরোধী এই শোডাউনটি আদমদীঘি সদর হাই স্কুল থেকে শুরু হয়। এরপর দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবর্গ একত্রিত হয়ে দুপচাঁচিয়া উপজেলা সদর, জিয়ানগর, গুনাহার, তালোড়া, চামরুলসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে আদমদীঘি উপজেলার নসরতপুর, চাঁপাপুর কুন্দগ্রামসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপুর্ন স্থান সমুহ প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন স্থানে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি দেশ বিরোধী চক্রান্ত রুখে দিয়ে ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে’র স্বীকৃতিসহ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানান। এ সময় শতশত জনতা হাত নেড়ে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে স্বাগত জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের তাকে নৌকার মনোনয়ন দেয়ার দাবি জানান। শোডাউনটি বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলা সদরে এসে শেষ করা হয়।
এই বিশাল শোডাউনে অন্যান্নদের মধ্যে অংশ নেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সম্পাদক এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক ও আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড কুদরত-ই-এলাহি কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক, এরশাদুল হক, জার্জিস আলম, সাজেদুর ইসলাম, নিসরুল হামিদ, শহিদুল ইসলাম-সহ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মি। এই শোডাউনে অংশ গ্রহনকারি আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম জানান, বগুড়া-৩ আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ ১০ হাজারের অধিক মোটরসাইকেলের পাশাপাশি পিকআপ গাড়ীতে হাজার হাজার নেতৃকর্মিরা অংশ গ্রহন করেন।
এলাকার প্রবীন ব্যক্তি জমসেদ আলী, আব্দুল জোব্বার, মোকছেদ আলী জানান, এত বড় শোডাউন স্বাধীনতার পর ৫২ বছরেও  আমরা দেখিনি। আমরা রাজুর খানের শুভ কামনা করছি।

Tag
আরও খবর