নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এমপি এনামুল হক বাবুলের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন

লক্ষ লক্ষ  মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে প্রতিদিন শত শত মানুষের সেবা গ্রহণ করতে হয় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে। জনগণের কথা অধিক গুরুত্ব দিয়ে-

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল।

রবিবার (২১ জানুয়ারী)দুপুরে তিনি হাসপাতালে  ঢুকে প্রথমে ইমার্জেন্সি বিভাগে প্রবেশ করে ভর্তি হতে আসা রোগী এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন। পরে তিনি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সাথে চিকিৎসাসেবার মান নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে তিনি হাসপাতালের বেশ কয়েকটি বাথরুম, ওষুধ সাপ্লাইয়ের কক্ষটিও ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালে কমবেশি সেবা দিলেও সেবার মান সন্তোষজনক নয়। সেবার ঘাটতি রয়েছে। হাসপাতালে ওষুধ সরবরাহ কম। প্রাইভেট ক্লিনিকের দালাল চক্রের দৌরাত্ম কমাতে হবে।  হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের বাইরে পাঠিয়ে টেষ্ট করানোর অভিযোগ রয়েছে। অচিরেই স্বাস্থ্য কমিটি গঠন করে হাসপাতালের পরিধি এবং সেবার মান বাড়ানো হবে।

পরিদর্শণকালে উপস্থিত ছিলেন,  আরএমও ডা. আলীমুর রাজীব, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. ফারুক হোসেন, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্ত, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য জসিম উদ্দিন বাচ্চু প্রমূখ।

এমপি এনামুল হক বাবুলের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন কে অনেকেই সাধুবাদ জানিয়েছে কারণ   দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে  পত্র-পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অভিযোগের কথা উঠে আসছে, তারই পরিপ্রেক্ষিতে আজ আকস্মিক পরিদর্শন কে এলাকাবাসীর মনে স্বস্তির আশা জাগিয়েছে। 

আরও খবর